1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে তালা দিলো আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে তালা দিলো আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩১৩ বার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ক্লাসরুম ও অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আইন বিভাগের প্রাক্তন ছাত্র মো. তারেক বলেন, ‘আমরা আইন বিভাগে প্রায় ২৩০ জন শিক্ষার্থী পাশ করে বের হয়েছি ৩ বছর হলো। এখনও আমরা বার কাউন্সিলের অ্যাডভোকেটশীপ পরীক্ষা দিতে পারছি না প্রয়োজনীয় কাগজপত্রের জন্য। আমাদের পাঁচটা ব্যাচকে অবৈধ হিসেবে ধরা হচ্ছে। আমরা তিন বছর ধরে বিশ্ববিদ্যালয় বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু সমস্যাগুলো সমাধান করেনি উল্টো নানান অজুহাত দেখিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কিছু দিন আগে বিশ্ববিদ্যালয় হাইকোর্টে রিট করেছে কিন্তু বারবার শুনানির তারিখ পরিবর্তন করা হচ্ছে। তাছাড়া আমাদের সনদে স্বাক্ষরজনিত সমস্যাও আছে। কেউ চাকরির পরীক্ষা দিতে গেল এই সনদ গ্রহণ করছে না। আমাদের আগামী বছরের মার্চের মধ্যে বার কাউন্সিল পরীক্ষা দিতে হবে। আমাদের দাবি, মার্চের বার কাউন্সিলের পরীক্ষার আগে এটার সমাধান করতে হবে। বার কাউন্সিলের তালিকাভুক্ত হওয়ার বিষয়টির সমাধান হলেই ক্লাসরুম ও অফিসের তালা খোলা হবে।সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. সাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি আশা করা যায় সুষ্ঠু সমাধান করা হবে। ভুল বুঝাবুঝির কারণে শিক্ষার্থীরা ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net