ঢাকা   ০২:১০:০৮ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ারায় সিমস প্রকল্পের আয়োজনে অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চট্টগ্রাম(আনোয়ারা)প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর সিমস প্রকল্পের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হল রুমে ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশির সিমস প্রকল্পের আয়োজনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

প্রত্যাশির সিমস প্রকল্পের আনোয়ারা উপজেলা কোর্ডিনেটর চৌধুরী সাফায়াতুজ্জামান সিফাতের সঞ্চালনায় এবং প্রত্যাশির সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহাম্মদ আজীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার,উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতৃত্বসম্পন্ন ব্যাক্তিবর্গসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ বলেন,প্রবাসীরা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ।তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের দেশের চালিকাশক্তি। কিন্তু যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে প্রতিবছর বিভিন্ন দালালদের হাতে প্রতারিত হয়ে প্রচুর মানুষ অবৈধ পথে বিদেশে যেতে বাধ্য হচ্ছে।যার ফলস্বরূপ তারা বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হচ্ছেন।এই সমস্যা থেকে উত্তরণে সরকার প্রতিবছর বিভিন্নভাবে মানুষকে সচেতন করে যাচ্ছে।যথাযথ প্রশিক্ষণ নিয়ে প্রবাসীদের বিদেশ যেতে উৎসাহিত করার জন্য স্থানীয় নেতৃত্বসম্পন্ন ব্যাক্তিবর্গদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি