1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিনগরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহিনের চশমা মার্কার সমর্থনে পথসভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

কাশিনগরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহিনের চশমা মার্কার সমর্থনে পথসভা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের ১নং কাশিনগরে ৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক চেয়ারম্যান মো: শহিদুল হক শাহিনের চশমা মার্কার সমর্থনে পথসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার নেতাকর্মীর স্বতঃফুর্ত অংশগ্রহণসহ সাধারণ জনতার উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক চেয়ারম্যান মো: শহিদুল হক শাহিন বলেন, কাশিনগর ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন ছিল। আল্লাহর রহমতে ও ইউনিয়নবাসীর ভালোবাসায় আগামী নির্বাচনে আমি জয়লাভ করলে ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্। ঘুষ, দুর্নীতি ও বানিজ্যমুক্ত ইউপি গঠনে নিরলসভাবে কাজ করবো। জন্ম নিবন্ধন ও হোল্ডিং টেক্স সুবিধাসহ সরকার প্রদত্ত সকল সেবা মানুষের দৌড়গোড়ায় সহজভাবে পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। রাস্তাঘাট, স্কুল-মাদরাসা, মসজিদ, মক্তব ও মন্দিরসহ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সরকারী সকল ভাতা কার্যক্রম সুষম বন্টনের মাধ্যমে নিশ্চিত করা হবে। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net