1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্য কর্মীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্য কর্মীর মৃত্যু

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৫ বার

গাইবান্ধায় বাসচাপায় আশিক চন্দ্র মালাকার (৫৫) নামে এক ইউনিয়ন স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিক চন্দ্র মালাকার গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর গ্রামের জতিন্দ্রনাথ মালাকারের ছেলে। তিনি বল্লমঝাড় ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এইআই) বিশ্বজিত কুমার জানান, আশিক মালাকার মোটরসাইকেলে করে গাইবান্ধা শহর থেকে কর্মস্থল বল্লমঝাড়ে যাচ্ছিল। এসময় বিসিক শিল্পনগরী এলাকায় রাস্তা পারাপারের সময় পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে গাইবান্ধা জেলা হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ বলেন, বাসটিকে জব্দ করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net