1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মিছিল

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৪১ বার

গাইবান্ধায় নারী জাগরনের পথিকৃৎ মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪১তম জন্ম ও ৮৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের জেলা সভাপতি সুভাষিনী দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, নারী সংগঠক রালো সিদ্দিক, লিজা উল্যাহ প্রমুখ।

বক্তাগন বলেন, বেগম রোকেয়া যিনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন। তিনি সমাজের কুসংস্কার, গোঁড়ামি, প্রতিকুলতা এবং সীমাবদ্ধতা সাহসের সাথে মোকাবেলা করে নারীদের শিক্ষা-সংস্কৃতি, আত্মনির্ভরশীলতার রুচি বিণির্মানে নিরন্তর সংগ্রাম করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে শুধু লালন করাই নয়, তা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করা আজ সময়ের দাবী। বক্তারা সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি-অশ্লীলতা, নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা, পর্ণোগ্রাফির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net