1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম মহানগরী জামায়াতের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান- দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

চট্টগ্রাম মহানগরী জামায়াতের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান-

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৬১ বার

গত ৪ ডিসেম্বর খুলশী থানাধীন ঝাউতলায় ট্রেন, বাস এবং সিএনজি অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিক্সাকে দুর্ঘটনার হাত হতে বাঁচানোর জন্য এগিয়ে গিয়ে প্রাণ হারান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল মো. মনিরুল ইসলাম। তার নিজ বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খোয়াজপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও জীবনের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে মরহুমের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বায়েজিদ থানা আমীর জাকির হোসেন ও জামায়াত নেতা নুরুল হুদা প্রমুখ।

আর্থিক সহায়তা প্রদান কালে নগর সেক্রেটারি বলেন, “সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে অপরকে বাঁচানোর জন্য মনিরুল ইসলাম নিজের জীবন যেভাবে উৎসর্গ করেছেন, তা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা ওনার সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন, আমীন।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net