1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম রেলক্রসিং দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত প্রতিবাদ নিরাপদ সড়কের দাবিতে সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

চট্টগ্রাম রেলক্রসিং দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত প্রতিবাদ নিরাপদ সড়কের দাবিতে সমাবেশ

এম আর আমিন
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৪ বার

চট্টগ্রামের খুলশীতে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত তিন জনের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহিন। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।পাহাড়তলী কলেজর শিক্ষার্থীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে নিরাপদ সড়কের দাবিতে সমাবেশ করলো শিক্ষার্থীরা।
রোববার (৬ ডিসেম্বর) নগরীর হামজারবাগ রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের সামনে বেলা ১১টার সমাবেশ করেন নিহত সাতরাজ উদ্দিন শাহিনের সহপাঠীরা।এ সময় সাতরাজকে হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবীতে নানা স্লোগান দেন তারা।

সমাবেশে নিহত সাতরাজের সহপাঠী ইয়াকিন আমিন রাকিব নামের এক শিক্ষার্থী বলেন, ‘সড়কে একের পর এক প্রাণ যাচ্ছে। একটার পর একটা খুন হচ্ছে সড়কে। যার সর্বশেষ শিকার সাতরাজ উদ্দিন। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। বাস চালক ও গেইট কিপারের অবহেলায় তাকে মারা যেতে হয়েছে৷ আমরা দোষীদের বিচার ও নিরাপদ সড়ক চাই।’সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দ্রুত গতিতে আসা বাস এসে অটোরিকশাকে নিয়ে চলন্ত ট্রেনকে ধাক্কা দিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবির কথা বলছি। কিন্ত কেউ দেখার নাই। সাতরাজসহ এখন পর্যন্ত সড়কে যারা খুন হয়েছে, আমরা সবার বিচার দাবি করছি।চট্টগ্রামে বাস-সিএনজি-রেলের সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুর্ঘটনার সময় ঝাউতলা রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেইটম্যান আশরাফুল আলমগীরকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
এই তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
ট্রেন-বাস-সিএনজির সংঘর্ষের ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
মামলায় একমাত্র আসামি করা হয় বাস চালককে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net