1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের জগন্নাথদীঘিতে নৌকার সমর্থনে দোয়া ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

চৌদ্দগ্রামের জগন্নাথদীঘিতে নৌকার সমর্থনে দোয়া ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী জানে আলম ভূঁইয়ার পক্ষে নৌকা মার্কার সমর্থনে দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয়করা স্কুল এন্ড কলেজে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।

ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মুজিবুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী জানে আলম ভূঁইয়া, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মজুমদার, আবুল কাশেম মোল্লা, সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদুন্ নবী ডিউক, ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূরে আলম সেলিম, শিক্ষক নেতা মাস্টার আব্দুল জলিল, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন খোকন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ আহমেদ রাসেল প্রমুখ।

ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net