1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আ’লীগ নেতা হেলাল মোল্লার সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চৌদ্দগ্রামে আ’লীগ নেতা হেলাল মোল্লার সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউপি নির্বাচনে সাধারণ ওয়ার্ডের মনোনয়নপত্র নিয়ে প্রস্তাবকারী ও সমর্থনকারীর বিরুদ্ধে এক নারী সদস্য প্রার্থীর অপ্রপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আ’লীগ নেতা হেলাল উদ্দিন মোল্লা। তিনি নারী সদস্য প্রার্থী মোসা: রেহানা বেগমের মনোনয়নপত্রের প্রস্তাবকারী ও ছাতিয়ানী গ্রামের নজির আহম্মদ মোল্লার পুত্র। শনিবার বিকেলে স্থানীয় একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলাল উদ্দিন মোল্লা বলেন, আসন্ন ইউপি নির্বাচনের বিষয়ে মোসা: রেহানা বেগম ৩নং ওয়ার্ড সাধারণ আসনে নির্বাচন করবে বলে তাঁকে প্রস্তাবকারী ও নুরুল ইসলাম পন্ডিতকে সমর্থনকারী হিসেবে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নিজে উপস্থিত হয়ে মনোয়নয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা রেহানা বেগমকে একাধিকবার জিজ্ঞাসা করে বলেন, আপনি কি সাধারণ আসনে নির্বাচন করবেন? জবাবে রেহানা বেগম বলেন-‘হ্যাঁ আমি সাধারণ আসনে নির্বাচন করবো’। ২৯ নভেম্বর যাচাই-বাচাইয়ের দিন রেহানা বেগমের মনোয়নয়নপত্র বৈধ বলে গণ্য হয়। অথচ এলাকার একটি মহলের ইন্ধনে বিভিন্ন মহলে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে রেহানা বেগম আমাদের রাজনৈতিক ক্যারিয়ার ও মান-সম্মান নষ্ট করার জন্য পাঁয়তারা করছে। এছাড়া আমাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৪ লক্ষ ৫০ হাজার টাকা নেয়ার অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। রেহানা বেগম নিজেকে ওয়ার্ড মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক বলে দাবি করলেও প্রকৃতপক্ষে সে আ’লীগের কোন পদে নেই। অপপ্রচারের ঘটনায় শিগগিরই রেহেনা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান হেলাল মোল্লা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীরহাট ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলী আক্কাস মজুমদার, ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মো: ফরিদুল ইসলাম মজুমদার, আ’লীগ নেতা নুরুল ইসলাম পন্ডিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net