ঢাকা   ০১:০৯:৪৯ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ঝিনাইদহে প্রতিবন্ধী শিশুদের নিয়ে সচেতনতা বিষয়ক সমাবেশ

মাজেদ রেজা বাঁধন ,ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝিনাইদহে প্রতিবন্ধী শিশুদের নিয়ে সচেতনতা বিষয়ক সমাবেশের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। দুপুরে সদর উপজেলার বাড়ী বাথান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে জেলার ৬টি উপজেলার থেকে ২০টি অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী। এতে অংশ নিতে পেরে খুশি অভিভাবকেরাও। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশীদ।

জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসার আব্দুল লতিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জেলা ক্রীড়া সংস্থার সংগঠক জয়নাল আবেদীন, জেলা প্রতিবন্ধী বিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক আছাদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার ও শিক্ষক আইয়ুব হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উন্নত দেশ গড়তে প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। তাদের প্রতি আরও যতœশীল হওয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের আহ্বান জানান বক্তারা। শেষে আমন্ত্রিত অতিথিগণের ক্রেস্ট উপহার ও বিজয়ী প্রতিবন্ধী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি