ঢাকা   ০৫:১০:০০ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নবীনগরে সাংবাদিকের স্ট‍্যাটাস পেয়ে ঝুঁকিপূর্ণ গাছটি কাটালেন এসিল‍্যান্ড

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৭২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার
শ্যামগ্রামের রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ মরা গাছটি কেটে ফেলা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশনায় শ‍্যামগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার উপস্থিতিতে গাছটি কেটে ফেলা হয়।

জানা যায়, সোমবার দুপুরে কোম্পানিগঞ্জ- নবীনগর সড়কে গড়েরপাড় মহাশ্মশান সংলগ্নে মরা গাছের ডাল ভেঙে পড়ে এক বৃদ্ধা নিহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন ঝুঁকিপূর্ণ এ মরা গাছটি নিয়ে ফেসবুকে স্ট‍্যাটাস দেন। এটি এসিল‍্যান্ড এর দৃষ্টিগোচর হলে তিনি প্রয়োজনীয় ব‍্যবস্থা নেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন এ ধরণের জন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নজরে আনার জন্য বিনীত অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি