1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৩ বার

স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড.বাছেদ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা।

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয় মানে আনন্দ। কিন্তু বাংলাদেশের মানুষের মনে সে বিজয়ের আনন্দ নেই। খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপির নেতাকর্মীরা আনন্দে থাকতে পারে না। ফ্যাসিসবাদী সরকারকে আন্দোলন এর মাধ্যমে হটাতে হবে। খালেদা জিয়ার মুক্তি জন্য আন্দোলনের বিকল্প নেই। এক দফা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চান তারা। এসময় মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net