ঢাকা   ০১:২৯:৪৮ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাগুরার আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের সভাপতি হলেন বি এম সাইফুজ্জামান স্বপন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা শ্রীপুরের আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বি,এম, সাইফুজ্জামান স্বপন।
তাঁর নতৃত্বে ২৪ ডিসেম্বর ( শুক্রবার) সকাল ১০টায় অধ্যক্ষের কক্ষে নবনির্বচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এর সুপারিশ ক্রমে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

সভায় উপস্হিত ছিলেন কমিটির সদস্য সচিব ও অত্র কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আয়ুব হোসেন মোল্যা, মোঃ মিজানুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য লতিফা খানম।
অভিভাবক সদস্য মোঃ আসাদুজ্জামান,মোঃ চাঁদ আলী সরদার, নিরানন্দ রায়,আব্দুর রউফ মোল্যা ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ সুফিয়া খাতুন, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ও লেনিন জাফরসহ অন্যরা। সভাপতির বত্তব্যে সাইফুজ্জামান বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করেছেন সাইফুজ্জামান শিখর এমপি।এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে তার নির্দেশনা অনুযায়ী কলেজের উন্নয়ন করা যায় সে ব্যাপারে দায়িত্বশীল ভুমিকা পালন করবো।

সভায় সভাপতি সাইফুজ্জামান স্বপনকে কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি