1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মাগুরায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার

বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার দিনব্যাপী মাগুরার শ্রীপুরে মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। সকাল ৭ টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সেখানে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, উপজেলা মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, অধিনায়ক আকবর হোসেন মিয়া ফাউন্ডেশনের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, সারথি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শিকদার মঞ্জুর আলম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ আরো অনেকে।

সকাল সাড়ে ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্নাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় । দুপুরে শহীদ পরিবারের সদস্যসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
সন্ধ্যায় শুরু হয় শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net