1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজউকের নোটিশের পরেও মিরপুরে নকশা বহির্ভূত ভবনের নির্মানকাজ চলমান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

রাজউকের নোটিশের পরেও মিরপুরে নকশা বহির্ভূত ভবনের নির্মানকাজ চলমান

আসাদুজ্জামান আসাদ :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪১৪ বার

রাজধানীর মিরপুর সেকশন- ৬, ব্লক- ডি, রোড- ২২, প্লট- ২৮ এর নির্মানাধীন ভবনের নির্মানকাজ বন্ধ রাখার জন্য রাজউক থেকে নোটিশ করা হলেও ভবনটির নির্মানকাজ চালিয়ে যাচ্ছেন হাজী মোঃ সিরাজুল ইসলাম। তার বিরুদ্ধে ভবনের অংশিদারগন অভিযোগ করেন যে সে গোপনে রাজউক থেকে একক নামে নকশা অনুমোদন করিয়েছেন।
ওই অভিযোগে জানা যায়, ২০০৮ সালে তার স্বামীর মৃত্যুর পর প্লটটির তিন ভাগের এক অংশের মালিক হন তিনিসহ তার চার কন্যা। মৃত্যুর অনেক আগে থেকে তারা সবাই ওই প্লটে টিনের ছাপড়া ঘর বানিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। এর মধ্যে ২০১৮ সালে তার দেবর সিরাজুল ইসলাম কাউকে কিছু না জানিয়ে পুরো প্লট জুড়ে ভবন নির্মাণ করার জন্য গোপনে রাজউক থেকে নকশা অনুমোদন করে নিয়ে আসেন। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করতে গেলে তিনি তার সাথে প্রচুর খারাপ আচরন করে এবং বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, হাজী সিরাজুল একজন প্রতারক শ্রেনীর মানুষ। স্থানীয় কয়েকজন দুষ্কৃতকারীর সহায়তায় সে রেহেনা হাফিজকে নানাভাবে হুমকি ধামকি দেয় এবং বিষয়টি জোড়পূর্বক মিমাংসা করেন। বর্তমানে সে নকসা বর্হিরভুত ভবনটি নির্মান করছেন। এছাড়া রাজউকের নিয়মানুযায়ী ভবনের চারপাশে যে পরিমান জায়গা ছাড়ার কথা রয়েছে তা তিনি ছাড়েননি। ভবনের ছাদ ফুটপাত পেরিয়ে মূল সড়কের উপর চলে এসেছে। এ যেন এক নৈরাজ্যকর ব্যপার। এ বিষয়ে ভবন মালিকের সাথে স্থানীয়দের কয়েকবার শালিসি বৈঠক হয়েছে। কিন্তু তিনি কারো কথা শোনেনি। নিজের ইচ্ছেমত ভবন নির্মাণ করছেন।
সরেজমিন ভবনটিতে গিয়ে দেখা যায়, ভবনটির নির্মান কাজ ইতোমধ্যে দুইতলা পর্যন্ত সম্পন্ন হয়েছে। ৩য় তলার ছাদ ঢালায়ের জন্য সাটারিংয়ের কাজ চলছে। ভবনের সামনে নির্মান সংক্রান্ত বিষয়ে কোন ধরনের তথ্য সম্বলিত সাইনবোর্ড ও সেফটিনেট নেই। রাজউকের নিয়মানুযায়ী এ দুটো বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সেফটিনেট না থাকার কারনে যে কোন সময়ে পথচারী কিংবা শ্রমিকদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে ভবনের মালিক মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ভবনটি র্নিমানে কিছু অনিয়ম হযেছে।
এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট অফিসে গিয়ে জানা যায়, বর্তমানে ওই এলাকায় দায়িত্বে আছেন ইমারত পরিদর্শক মোঃ ফিরোজ আলম।তার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, এর আগে যে ইমারত পরিদর্শক ওই এলাকার দায়িত্বে ছিলেন তিনি ভবনটির বিরুদ্ধে নোটিশ করেছেন। পরবর্তী কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net