1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এর বড় ভাইয়ের মৃত্যুতে শোক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এর বড় ভাইয়ের মৃত্যুতে শোক

স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে ।।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭০ বার

কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও লালমনিরহাট জেলা জামায়াতের সম্মানিত জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান এর বড় ভাই মোঃ আলতাফ হোসেন (৫৮) দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৮/১১/২০২১ ইং সকাল ৯.১৫ টায় মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

শনিবার বেলা ২.৪৫ টায় মরহুমের গ্রামের বাড়ি বুড়িমারী খারিজা উপেন চৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
মহান আল্লাহর কাছে ফরিয়াদ তিনি যেন প্রিয় ভাইয়ের জীবনের সকল গুনাহ মাফ করে সর্বোচ্চ জান্নাত দান করেন।
এবং শোক সন্তোপ্ত পরিবারকে সবরে যামিল দান করেন।

মরহুমের ইন্তেকালে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক, মাওলানা আবুল হাসনাত মো: আবদুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সম্মানিত টীম সদস্য
অধ্যাপক আজিজুর রহমান সরকার, লালমনিরহাট জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ আবু তাহের, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, পাটগ্রাম উপজেলা শাখার আমীর মাওলানা কাজী আবুল কালাম আজাদ।

শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন মরহুমের গুনাহ সমুহ ক্ষমা করে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের সবরে যামিল দান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net