1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শৈলকুপায় নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ২০ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

শৈলকুপায় নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ২০

মাজেদ রেজা বাঁধনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩০ বার

ঝিনাইদহের শৈলকুপায় নৌকার কর্মী সমর্থকদের উপর অকর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে হারান বিশ্বাস (৬৫) নামের এক নৌকার কর্মী নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। আহতরা বর্তমানে শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুত্বর আহত রবিউল, রজব আলী ও ইয়ার উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কর্মী সমর্থকরা নির্বাচনী অফিসে বসা ছিলো।
এসময় স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপুর লোকজন সেখানে দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা হারান বিশ্বাসসহ অন্তত ২০ জনকে কুপিয়ে জখম করে।

আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হারান বিশ্বাস মৃত্যু বরণ করেন।
সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, নৌকার কর্মী সমর্থকদের উপর পরিকল্পিত অতর্কিত হামলার ঘটনায় তার কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

নৌকার কর্মী হত্যাকান্ডের মুল হোতা জুলফিকার কাইসার টিপু বলে তিনি দাবী করেন।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net