1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে আগুন পুড়লো বিদ্যালয়ের ছয়টি কক্ষ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীপুরে আগুন পুড়লো বিদ্যালয়ের ছয়টি কক্ষ

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ বার

গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে গেছে একটি উচ্চ বিদ্যালয়ের টিনসেড ভবনের ছয়টি কক্ষ। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১১ ডিসেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার উচ্চ বিদ্যালয় এ আগুনের ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল বারী তারেক জানান, বেলা ২টা ২০ মিনিটের দিকে বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের আধা পাকা টিনসেড ভবনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পাশাপাশি শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। আগুন সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে শ্রেণী কক্ষে থাকা বেঞ্চসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে কেউ হতাহত না হলেও কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ বেলাল আহমেদ জানান, আগুন লাগার খবরে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা খানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়—ক্ষতির পরিমাণ জানা যায়নি। এঘটনায় কেউ হতাহত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net