1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে শেকলবন্দি যুবকের চিকিৎসা হচ্ছে সরকারী খরচে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

শ্রীপুরে শেকলবন্দি যুবকের চিকিৎসা হচ্ছে সরকারী খরচে

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৬ বার

গাজীপুর জেলার শ্রীপুরে বছর খানেক শেকল বন্দি থাকার পর মানসিক ভারসাম্যহীন যুবকের চিকিৎসা হচ্ছে সরকারী খরচে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোমবার (১৩ ডিসেম্বর) তাকে শেকল বন্দি অবস্থা থেকে উদ্ধার চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মানসিক ভারসাম্যহীন যুবকের জোবায়ের (২০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের দিন মজুর সানোয়ার হোসেনের ছেলে। মাত্র তিন বছর বয়সে মা সংসার ছেড়ে চলে যাওয়ার পর সৎ মায়ের সংসারে বড় হতে থাকে সে। দারিদ্রতার চরম নির্মম কষাঘাতে প্রাথমিক শিক্ষার গন্ডি পেরোতে পারেনি সে।

যুবকের বাবা দিনমজুর সানোয়ার হোসেন জানান, সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। ছেলেকে তার খরচ মেটানোই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। বছর দুয়েক আগে মাদকসেবনসহ নানা অপকর্মে জড়িয়ে মানসিক ভারসাম্য হারায় জোবায়ের। রাতের বেলা বেশি উৎপাত করতো। তার নিজের বাড়িসহ অন্যের বাড়ীতে ভাঙচুর, চুরিসহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে। তারপর থেকে শিকলে বেঁধে রাখি। অনেক জায়গায় চিকিৎসা করালেও সুস্থ হয়নি আমার ছেলে জোবায়ের।

শ্রীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মন্জুরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে তাকে তার বাড়িতে গিয়ে শেকলবন্দি অবস্থা থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার যাবতীয় চিকিৎসা হবে সরকারী খরচে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net