1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় এবং দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই- মাহমুদ হাসান রিপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় এবং দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই- মাহমুদ হাসান রিপন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩১ বার

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় এবং দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীক দিয়েছেন আর সেই নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করবেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের জন্য রক্ত দিয়েছেন। সবসময় ভালো কাজ করেছেন। বিভিন্ন দুর্যোগে এবং বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা আপনাদের জন্য সেবা মূলক কাজ করেছেন। সেই কথা স্মরণ রেখে আপনারাও নির্বাচনে তাদের জন্য কাজ করবেন। নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীদেরকে বিজয়ী করবেন।
শুক্রবার বিকেলে পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে নয়া বন্দর উচ্চ বিদ্যালয় মাঠে পদুমশহর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী মনোনীত (নৌকা) চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুল ইসলাম বকুলের নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী, সাধারণ সম্পাদক অ্যাড.শামসীল আরেফিন টিটু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net