1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রিয়াজ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলায় আরআরইউ'র উদ্বেগ-নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিক রিয়াজ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলায় আরআরইউ’র উদ্বেগ-নিন্দা

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৬ বার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। আজ শনিবার (০৪ ডিসেম্বর) রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগনি নিরো এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দীন এক যৌথ বিবৃতিতে বলেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে রিয়াজ চৌধুরী রাজধানীর এফডিসির সামনে হামলার শিকার হন। এ সময় তিনি রিকশাযোগে কাওরানবাজার থেকে বাসায় যাচ্ছিলেন। সাংবাদিক রিয়াজ চৌধুরী বর্ণনা অনুযায়ী তাকে বহনকারী রিকশা এফডিসি পার হয়ে একটু সামনে আসার পরই হঠাৎ একটি মটরসাইকেল রিকশার পেছনে সজোরে ধক্কা দেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গেলে মটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত তাকে এলাপাথাড়ি কিলঘুষি মারতে থাকে এবং হাত থেকে মোবাইল ফোন সেটটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। মারধরের সময় দুর্বৃত্তরা ‘তুই বেশি বেড়ে গেছিস। মাইরা ফালামু’ বলে তাকে শাসাতে থাকে। এরপরই দুর্বৃত্তরা মটরসাইকেল চালিয়ে একটু সামনে গিয়ে আবারো পেছন ঘুরে তার ওপর গাড়িচাপা দেবার চেষ্টা করে। কিন্তু স্থানীয় কয়েকজন রিকশাচালক ও জনতা এগিয়ে এলে মটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাংবাদিক রিয়াজ চৌধুরী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
নেতৃবৃন্দ বলেন, হামলার বর্ণনায় স্পষ্ট যে এটি পরিকল্পিত ঘটনা। রিয়াজ চৌধুরী প্রাণনাশের উদ্দেশ্য নিয়েই তার ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা চালানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net