1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতক্ষীরায় কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

সাতক্ষীরায় কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩২৮ বার

বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় আমতলা মোড়স্থ নিরাময় কমিউনিটি সেন্টারে এ দোয়া ও আলোচনা সভা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহমুদুল হক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলি হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম, আশাশুনি উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন নিরব প্রমূখ। এ সময় জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আল মাসুম রাজ, জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামান পিন্টু, আরশাফ হোসেন, জাসাস নেতা ফারুক হোসেন, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সাব্বির হোসেন, মামুনুর রশিদ, রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়ন কৃষকদলের সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ধুলিহর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ঘোনা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা কৃষকদলের সদস্য হাফেজ আল আমিন।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত। এখন তাকে উন্নত চিকিৎসা সেবা নেয়া দরকার। অথচ আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তালবাহনা করছে। অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে ও বিভিন্ন হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে দেশে আবারো গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net