ঢাকা   ০৬:২২:৪৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সাবেক যুবলীগ নেতা ও প্রতারক মিল্টনের বিরুদ্ধে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৪০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দিনাজপুরের আলোচিত সাবেক যুবলীগ নেতা প্রতারক মোঃ খলিলুল্লাহ আজাদ মিল্টনের প্রতারনা,হুমকি ধমকি এবং হয়রানির শিকার দিনাজপুরের খানসামা উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষেরা প্রশাসনের কাছে যুগোপযুগী ন্যায় বিচার, নিরাপত্তা ও পাওনা টাকা আদায়ের জন্য সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করলেন।

৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ নুর আলম। তিনি লিখিত বক্তব্যে বলেন, দিনাজপুরের খানসামা উপজেলার পূর্ব বাসুলি পাড়া গ্রামের হাবিবুল্লাহ আজাদের ছেলে সাবেক যুবলীগ নেতা মোঃ খলিলুল্লাহ আজাদ মিল্টনের কাছে বিভিন্ন সময়ে় অর্থনৈতিক ভাবে প্রতারনার শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তৎকালীন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের সঙ্গে প্রতারক মিল্টনের সু সম্পর্ক থাকায় সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কাজকর্ম পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে় নিয়েছে মিল্টন। দিনাজপুর জেলা প্রশাসকের সাথে মিল্টনের সুসর্ম্পক থাকার বিষয়টি আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয় সেই সময় ডিসিসহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে খলিলুল্লাাহ আজাদ মিল্টনের বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবিগুলো দেখানোর কারণে। মিল্টনের সাথে টাকা লেনদেনের পর যখন আমরা বুঝতে পারি প্রতারিত হয়ে়ছি তখন এ ব্যাপারে খানসামা থানায় একাধিক অভিযোগ ও মামলা করেছি তার বিরুদ্ধে কিন্তু সেই অভিযোগ ও মামলার আজো কোনো সুষ্ঠু বিচার পাইনি আমরা। মামলা করার পরেও মিল্টন আমাদের মামলাগুলো তুলে নিতে হুমকি ধমকি দিত। এরি মধ্যে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি সে আমাদের পুলিশের সোর্স উল্লেখ করে আমাদের ফাঁসিয়ে় মহামান্য উচ্চ আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা খেটে খাওয়া মানুষ আমাদের সাথে পুলিশের কোনো সম্পর্ক নেই। তার এই মিথ্যাচারের কারণে আমাদের মামলাগুলো ভিন্নখাতে প্রবাহিত হতে পারে বলে আমরা এখন শঙ্কিত হয়ে পড়েছি। তৎকালীন ডিসির সাথে সুসম্পর্ক থাকার কারণে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে মিল্টন এলাকায় দাপট খাটিয়ে় লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে,সব মিলিয়ে সে নামেবেনামে কোটি কোটি টাকা কামিয়েছে যা এখন জনসম্মুখে প্রকাশ পাচ্ছে। আমরা এমন লোকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী জিয়াউর রহমান জিয়া, মোঃ হেলাল, মোঃ বুলবুল, ভজেন্দ্র নাথ রায় ও মোঃ ফরহাদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি