ঢাকা   ০৯:২৭:৫৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সাভারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বিশেষ প্রতিবেদক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪১৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’ এই শ্লোগানকে সামনে রেখে সাভারে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে থেকে সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ব্যানারে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিন করে সাভার পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে পৌর ভবনের সামনে ব্যক্তব্য রাখে সাভার নগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম। এর আগে রানাপ্লাজার সামনে মানবাধিকার দিবসের গুরুত্ব তুলেধরে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমা। র‌্যালির পর পৌর অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও গুণীজ ও বিভিন্ন সংগঠনকে সস্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জেএইচ রানার সভাপতিত্বে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ বাশার, আওয়ামীলীগ নেতা সাগর সাহা, ব্যবসায়ী, দিপক সাহাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবরিনা আনোয়ার।

উল্লেখ্য, ১৯৫০ সাল থেকে প্রতি বছর বিশ্বের সব দেশে দিবসটি পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি পালন করে ১৯৪৮ সাল থেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি