1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিয়ে করতে এসে বর কারাগারে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

বিয়ে করতে এসে বর কারাগারে

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩২৩ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে ভ্রাম্যমাণ আদালতে আটক হয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বর রতন মিয়া (২২) কে।
শুক্রবার (১০ ডিসেম্বর) তাকে লালমনিরহাট কারাগারে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাতে বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় বাল্যবিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন। রতন মিয়া পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূএে জানা গেছে, পশ্চিম সারডুবী এলাকার বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর (১৩) নিজ বাড়িতে মধ্যরাতে বাল্যবিয়ে হচ্ছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও বর রতন মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে বাল্যবিয়ের সত্যতা স্বীকার করলে বরকে বাল্যবিয়ে নিরোধ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত বর রতন মিয়াকে লালমনিরহাট কারাগারে পাঠায় হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net