1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হোমনায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

হোমনায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ বার

কুমিল্লার হোমনায় হালিম নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ভিটি ভাষানিয়া গ্রামের মোঃ হালিম মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে হাত, পা বেঁধে আলমারি ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ প্রায় ৮লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল হালিম মিয়ার বাড়ির বিল্ডিং এর কেসি গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকলকে হাত, পা বেঁধে বিল্ডিং এর সব রুমের আলমারি ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণ ও ১টি মোবাইল সেটসহ প্রায় ৮লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা হত্যার হুমকিও দিয়ে যায়। ডাকাতি কালে ডাকাত দলের সদস্যদের মুখ কালো কাপড়ে বাধা ছিল বলে হালিম মিয়া জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net