1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩০০ পরিবারের ভোগান্তি লালমনিরহাটে অভিনব কায়দায় ৬০ বছরের চলাচলের রাস্তা বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

৩০০ পরিবারের ভোগান্তি লালমনিরহাটে অভিনব কায়দায় ৬০ বছরের চলাচলের রাস্তা বন্ধ

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারি গ্রামে ৬০ বছর থেকে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে রোকেয়া বেগম গং।
গত ৬০ বছর থেকে রোকেয়া বেগমের বাড়ির পাশ দিয়ে যাতায়াত করে আসছেন, একই এলাকার ৩শত পরিবার। রোকেয়া বেগম হঠাৎ সেই রাস্তাটিতে একটি আদাপাকা দোকান ঘর নির্মাণ করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় এবং ১২ জনের নামে কোর্টে একটি মামলা দায়ের করে।

জানা গেছে,উল্লেখিত রাস্তা দিয়ে ৬০ বছর থেকে চলাচল করে আসছেন একই এলাকার ৩শত পরিবার। যাদের জমির উপর দিয়ে রাস্তাটি রয়েছে তাদের সবার জমির নাদাবী থাকলেও রোকেয়া বেগম তা না মেনে রাস্তাটি বন্ধ করে দেয় এর আগে একাধিকবার থানায় মিমাংসা হলেও রোকেয়া বেগম সে’সময় মানলেও পরবর্তীতে আবারও রাস্তা বন্ধ করে দেয়।
ওই এলাকার বাসিন্দা আব্দুল গফুর (৬০) সাংবাদিকদের বলেন, বাবা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করে আসছি কিন্তু রোকেয়া বেগম হঠাৎ রাস্তাটি বন্ধ করে দিয়ে ১২ জনের নামে একটি মামলা দায়ের করে।

তিনি আরো বলেন, বাবা বর্তমানে আমরা খুব কষ্টে যাতায়াত করছি। সরকারের কাছে আবেদন আমাদের রাস্তাটি যেন আমাদেরকে পুনরায় হাটাচলার জন্য ব্যবস্থা করে দেয়া হয়।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম বলেন, এমন একটি ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net