ঢাকা   ০১:৪৩:৫০ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

কুবি সায়েন্স ক্লাবের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৯০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।

ক্লাবের সভাপতি সাখাওয়াত শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘বিজ্ঞান চর্চায় সায়েন্স ক্লাব অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ক্লাব, তবে নিজের একাডেমিক পড়াশোনার উপরে তার স্থান নয়। নিজের মূল পড়াশোনাকে গুরুত্ব দিয়েই এক্সট্রা কারিকুলামে মনোযোগ দিতে হবে। বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে আমাদের ব্যক্তি জীবন ও জ্ঞানের জগতকে পরিপূর্ণ করে তুলতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন- ‘বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। আর বিজ্ঞান ক্লাব হলো বিজ্ঞান চর্চার উন্মুক্ত জায়গা। নিজেকে সমৃদ্ধ করতে বিজ্ঞান চর্চা প্রয়োজন। আমাদের শিক্ষার্থীদের বলব- একাডেমিকের পাশাপাশি বিজ্ঞান আড্ডা যেন নিয়মিত চালিয়ে যায়।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শামিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র উপদেষ্টা ড. হাবীবুর রহমান, ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব জিল্লুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জুলহাস মিয়া।

এসময় সায়েন্স ক্লাবের নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং প্রাক্তন সদস্যদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় মাস্ক বিতরণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি