1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে ট্রেন—মাইক্রোবাসের সংঘর্ষে মা—ছেলে নিহত, মেয়েসহ বাবা আহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

গাজীপুরে ট্রেন—মাইক্রোবাসের সংঘর্ষে মা—ছেলে নিহত, মেয়েসহ বাবা আহত

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিন ঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২২ বার

গাজীপুরের দাক্ষিণখান এলাকায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোর দুই যাত্রী নিহত এবং অপর ২জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুরের দাক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও পুত্র শোয়াইব (২)। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়া থানার দিনার এলাকায়। আহতরা হলো আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬)।

রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল হক জানান, বৃহস্পতিবার ভোরে আবুল হাসান নিজে মাইক্রোসটি চালিয়ে শরিয়তপুরে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী—সন্তানদের নিয়ে রওনা দেন। পথে দক্ষিণ খান রেলক্রসিং পার হওয়ার সময় ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে—মুচড়ে ১৫/২০হাত দূরে রেলপথের পাশে গিয়ে পড়ে যায়। এতে আবুল হাসান ও তার মেয়ে লাবিবা (৬) আহত এবং তার স্ত্রী মিতু ও শিশু পুত্র শোয়াইব নিহত হন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।

আহত আবুল হাসান জানান, দূর্ঘটনার আগে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিলো বলে তিনি মাইক্রোবাসটি নিয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেছিলেন। মাইক্রোবাসটির অর্ধেকের বেশি পার হয়ে গেলেও পেছনের অংশে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।
ধীরাশ্রম রেলস্টেশনের স্টেশন মাস্টার মোঃ হেলালউদ্দিন জানান, ঘনকূয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পিছন দিকে ধাক্কা দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net