দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ১ নং গুইমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগর ৫ সদস্যকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।



গুইমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনি ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক পুলুশ্যে মারমা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানাযায় অব্যহতি পাওয়া ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি চয়ন শীল, ধর্ম বিষয়ক সম্পাদক দুর্জয় দেব, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক গনেশ দে,সাহিত্য বিষয়ক সম্পাদক সঞ্জয় দে, ও সদস্য নিশান চৌধুরী দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে অশালীন আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে। তাদের কারনে বাংলাদেশের ঐতিহ্যেবাহী ছাত্র সংগঠনের সুনাম ক্ষুন্ন হওয়ায় গত ১৮ ডিসেম্বর তাদের দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

