1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে কামারদহের চেয়ারম্যান প্রার্থীসহ কর্মী-সমর্থকদের হুমকির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

গোবিন্দগঞ্জে কামারদহের চেয়ারম্যান প্রার্থীসহ কর্মী-সমর্থকদের হুমকির অভিযোগ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৫৪৪ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ শরিফুল ইসলাম রতন ও তার কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এই হুমকি দিচ্ছেন। এ নিয়ে সোমবার (২০ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দিয়েছেন সৈয়দ শরিফুল ইসলাম রতন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পঞ্চম ধাপে আগামী বছরের ৫ জানুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সৈয়দ শরিফুল ইসলাম রতন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান (সাবেক) হিসেবে অনেক উন্নয়ন করেছেন। তাই এলাকায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি চান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। সুষ্ঠুভাবে ও নিরপেক্ষ নির্বাচন হলে তাঁর জয়লাভের শতভাগ সম্ভাবনা রয়েছে। কিন্তু শরিফুল ইসলামের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ তাকে ও তাঁর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদান করছেন। তিনি ক্ষমতার অপব্যবহার ও আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বর্তমানে তিনি ও তাঁর কর্মী-সমর্থকরা ভীত-সন্তস্ত হয়ে পড়েছেন। শুধু তাই নয়, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে তার প্রভাব বিস্তারের সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ও আশংকা দেখা দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী প্রার্থী সৈয়দ শরিফুল ইসলাম রতন বলেন, তাকেসহ তাঁর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তিনি ঠিকমতো প্রচারনা চালাতে পারছেন না। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি মুঠোফোনে বলেন, উল্টো তার কর্মী সমর্থকরা আওয়ামী লীগের দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net