1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৯৮ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম আজাদ (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিপের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ শিপেরবাজার এলাকার আব্দুস ছাত্তার মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী সাজু । তিনি জানান রোববার দিনগত রাত আটটার দিকে স্থানীয় একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে যান আবুল কালাম আজাদ ও তার বন্ধুরা। এসময় আবুল কালাম আজাদ লাইট জ্বালানোর জন্য বৈদ্যুতিক পোলের মেইন লাইন থেকে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবুল কালাম আজাদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net