ঢাকা   ০৯:৪৪:৩৯ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন গোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১৮ ॥ একটি কেন্দ্রে ভোটগ্রহন স্থগিত

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে চতুর্থ ধাপে আজ রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২ টার দিকে গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়েনের শিবপুর (পাঁচগচি) ফজরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিবপুর ইউনিয়নের আওয়ামী-লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সেকেন্দার আলীসহ ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের সমর্থকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এতে আওয়ামী-লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সেকেন্দার আলীর সমর্থকরা বাঁধা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এঘটনায় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সেকেন্দার আলীসহ ১০ জন আহত হয়। দুপুরের পর ওই কেন্দ্রে ভোটগ্রহন স্থগিত করা হয়।এ বিষয়ে কেন্দ্রের প্রিজাডিং অফিসার মোফাজ্জেল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ছাড়া দুপুর দুইটার দিকে শাখাহার ইউনিয়নের দইহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে কেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে টিউওয়েল প্রতীক প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও আপেল প্রতীক প্রার্থী গুলজার হোসেনের সমর্থকদের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় সংঘর্ষে নারী-পুরুষসহ ৮ জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ভোট গনণা চলছে।

জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন মুঠোফোনে বলেন,তিনি ১০ থেকে ১২ টি ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন। উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি