1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৮ বার

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন আশুলিয়া সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ।

বৃহস্পতিবার(১৬ই ডিসেম্বর) দুপুর ১২ টায় সাভার স্মৃতিসৌধে বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া সাংবাদিক সমিতির সভাপতি লাইজু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান নিপু, সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শাকিল, অর্থ সম্পাদক রাকিব হাসান জিল্লু, দপ্তর সম্পাদক নুর আলম সিদ্দিকী মানু ও প্রচার সম্পাদক রিফাত মেহেদি। এ সময় আরও উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সদস্য জাহাঙ্গীর আলম স্বপন, বশির আহমেদ, হাসান ভূঁইয়া,নেসার উদ্দিন ,এইচ এম সৌরভ সাদ্দাম হোসেন ,রুদ্র প্রমুখ।

এসময় আশুলিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী এ প্রতিবেদককে বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাক হানাদার বাহিনির বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ প্রিয় জন্মভূমি । যাদের আত্মত্যাগ ছাড়া আমরা এই বিজয় অর্জন করতে পারতাম না, সেই ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষাধিক সম্ভ্রমহারানো মা-বোন ও মৃত্যু ভয়হীন বীরমুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net