ঢাকা   ০১:৪৪:৪০ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টানা তিনদিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

বিশেষ প্রতিনিধি।রাজবাড়ী।।
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৯০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাওয়াদ এর প্রভাবে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারনে টানা তিন দিনের বৃষ্টিতে রাজবাড়ীতে কৃষি জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ৫ টি উপজেলায়ই বিভিন্ন এলাকায় আমন মৌসুমের পাকা ধান ও শীত কালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
আজ সদরের রামকান্তপুরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় কৃষকদের ক্ষেতে কেটে রাখা পাকা ধান পানিতে ডুবে গেছে। তাছাড়া শীতকালীন পাতা কপি ও ফুলকপি ক্ষেতেও পানি জমে যাওয়ায় দূশ্চিত্নায় পড়েছেন কৃষকেরা। উড়াকান্দার কৃষক জানায় আমার দুই বিঘা জমির পিয়াজ নিয়ে চিন্তায় আছি।
সদরের রামকান্তপুরের কৃষক কলি শেখ জানান, গত পরশুদিন পাকা ধান কেটে জমিতে রেখেছিলেন শুকানোর জন্য। কিন্তু তারপর থেকেই বৃষ্টি হওয়ায় ক্ষেতের সব ধান পানিতে ডুবে গেছে। এতে ধান ঘরে তুলতে পারবেন কিনা এই নিয়ে দূশ্চিত্নায় আছেন তিনি। তিনি আরো জানান, এই ধান দুই একদিনের মধ্যে ঘরে তুলতে না পারলে এখানেই নষ্ট হয়ে যাবে।তিনি বলেন আমার ২ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। সারা মাসের কষ্ট বৃথা যাচ্ছে।

একই এলাকার কৃষক দেনেশ নারায়ন জানান, তিনিও ৩ দিন আগে ধান কেটে আটি বাধার জন্য জমিতে রেখে দিয়েছিলেন কিন্তু টানা বৃষ্টিতে ৩ বিঘা জমির সব পাকা ধান এখন পানির নিচে। সব ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বলে জানান তিনি।
এছাড়াও শীতকালীন সবজি চাষী বক্কার শেখ জানান, তার ফুলকপি ক্ষেতে পানি আটকে আছে। এতে গাছগুলো নেতিয়ে পড়ছে। গাছগুলো মারা যাবে বলে শংকা তার মধ্যে।
এছাড়াও বালিয়াকান্দি উপজেলাসহ রাজবাড়ীর অনান্য জায়গায়ও কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দেশের পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলারগুলোর মধ্যে রাজবাড়ীতে তৃতীয় অবস্থানে পেঁয়াজের আবাদ হয়। এ বছর ৩২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। যার জন্য কয়েক হাজার হেক্টর জমিতে পেঁয়াজের বীজ (দানা) বপন করা হয়েছে। টানা বৃষ্টিতে পেঁয়াজ নিয়েও দূশ্চিত্নায় আছেন কৃষকেরা।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় এ বছর প্রায় ৬ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে। এরমধ্যে প্রায় ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চলমান রয়েছে। যেখানে ক্ষতির ব্যাপক শঙ্কা রয়েছে। এছাড়া জেলায় ৪ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ চলমান রয়েছে।

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপপরিচালক এসএম শহীদ নূর আকবর জানান, বৃষ্টির মধ্যে আমাদের উপ-সহকারী কৃষি অফিসারগণ বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ করেছেন। বৃষ্টির শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এইটা বুঝা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি