1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় প্রধান মন্ত্রী কর্তৃক প্রদত্ত ৭শ জনের মাঝে খাদ্য সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

নওগাঁয় প্রধান মন্ত্রী কর্তৃক প্রদত্ত ৭শ জনের মাঝে খাদ্য সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৮ বার

কাজী কামাল হোসেন,নওগাঁঃ নওগাঁয় প্রধান মন্ত্রী কর্তৃক প্রদত্ত করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত ৭শ নিম্ন আয়ের জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার( ১৫ ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহায়তায় নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন।
নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান জানিয়েছেন, নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত ৭শ নিম্ন আয়ের জনসাধারণের মাঝে জন প্রতি ১০ কেজি চাল,১কেজি এ্যাংকর ডাল, ১কেজি মশুর ডাল, ১কেজি চিনি,১কেজি লবন,১লিটার সয়াবিন তেল এবং ১/২ কেজি ছোলা প্রদান করা হয়েছে। এই ত্রাণ সহায়তা চলমান রয়েছে। সবমিলিয়ে ১৮শত নিম্ন আয়ের জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ পারভিন নাইস, ভাইস-চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net