1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নৌকায় ভোট দিলে শ্রীপুর ইউনিয়ন হবে উন্নয়নের রোল মডেল- মেয়র খুরশীদ হায়দার টুটুল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

নৌকায় ভোট দিলে শ্রীপুর ইউনিয়ন হবে উন্নয়নের রোল মডেল- মেয়র খুরশীদ হায়দার টুটুল

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৪১৪ বার

নৌকায় ভোট দিলে শ্রীপুর ইউনিয়ন হবে উন্নয়নের রোল মডেল– ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার পক্ষে ১৮ ডিসেম্বর শনিবার রাতে মাগুরা শ্রীপুরের সদর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড বাসীর আয়োজনে নির্বাচনী পথসভায়া প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা মোঃ বাবলু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলি বিশ্বাস, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কিশোর কুমার রায়, কোষাধ্যক্ষ সুদীপ্ত কুমার বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বদিয়ার রহমান, শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিনুর মোল্লা, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা বাবুল রেজাসহ আরো অনেকে।

পথ সভায় শ্রীপুর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাগণ অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net