1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাকিস্তানী প্রেত্বত্বাদের কোনো ছাড় দেয়া যাবে না : মনিরুজ্জামান জুয়েল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

পাকিস্তানী প্রেত্বত্বাদের কোনো ছাড় দেয়া যাবে না : মনিরুজ্জামান জুয়েল

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৩১ বার

দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও চৌধুরী পাড়ার সুফ্ফা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার অসহায় শতাধিক বিভিন্ন বয়সী ও শ্রেনীর শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।

স্বাধীনতার ৫০ বছরপূর্তি সূর্বণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ৮ ডিসেম্বর বুধবার বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গনে অসহায় গরীব বিভিন্ন বয়সী ও ক্লাসের এতিম শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়।

সুফ্ফা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মো: ইউসুফ আলী‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শতাধিক এতিম শিশুর হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত বিশিষ্ট শিশু সংগঠক মো: মনিরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাঁেধ কাঁধ মিলিয়ে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু‘র অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা প্রয়োজন,দেশের উন্নয়নে তার কোনো বিকল্প নেই। কোনোভাবে পাকিস্তানী প্রেত্বত্বাদের ছাড় দেয়া যাবে না।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর যুবলীগ জেলা কমিটির সাবেক সিনি:সহ সভাপতি মো: জাকির হোসেন, ডা: মো: মকবুল হোসেন ও মাদরাসা‘র মুহতামিম হাফেজ মাওলানা মো: আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা‘র শিক্ষার্থী পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এবং দেশ,জাতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্বার শান্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক কল্যান কামনা করে দোয়া করেন মাদ্রাসা‘র মুহতামিম।

এদিকে বাদ আসর বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউপি‘র শহরগ্রাম গ্রামের শতাধিক অসহায় বিধবা,স্বামী পরিত্যক্ততা নারী,বৃদ্ধ এবং বৃদ্ধার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত ৩০ বছরের অভিজ্ঞ বিশিষ্ট শিশু সংগঠক মো: মনিরুজ্জামান জুয়েল। স্থানীয় সমাজসেবক ও এনজিও কর্মী মো: তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহরগাঁও ইউপি চেয়ারম্যান ও দিনাজপুর শহর সেচ্ছাসেবকলীগের নেতা আব্দুর রহমান মুরাদ, মহিলা মেম্বার নাসিমা বেগম, ইউপি আ:লীগের সাবেক সভাপতি মো: আজহারুল ইসলাম, ২নং ওয়ার্ড আ;লীগের সা: সম্পাদক মো: বাবুল মিয়া ও ব্যবসায়ী মো: তরিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net