1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩১০ বার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে।

সোমবার রাতে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে।

আহত সাংবাদিক ফাইদুল ইসলাম জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও উপজেলার বর্থপালিগাঁও গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সাংবাদিক ফাইদুল ইসলাম জানান,পূর্ব শত্রুতা ও সংবাদ প্রকাশের জের ধরে ৬-নং পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবের ছেলে রিয়ানের নেতৃত্বে সন্ত্রাসী মেহেদী হাসান মুন্না,বুলবুল,মেহেদীসহ আরও ১০-হতে ১৫-জন সন্ত্রাসী একজোট হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।

বর্তমানে ফাইদুল ইসলাম গুরুত্বর আহত হয়ে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

তাকে মারধরের সময় স্থানীয় সাংবাদিক জাকির হোসেন ও মাহাবুবুর রহমান বুলু নামে দুই সাংবাদিক এগিয়ে আসলে তাদের মোটরসাইকেল ভাঙচুর করে।

সাংবাদিক মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ সেই সাথে ফুঁসে উঠেছে পীরগঞ্জ উপজেলার সকল সাংবাদিকরা।

এ বিষয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল বলেন,সাংবাদিকের উপর নির্যাতন সহ করা হবে না। আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি। সেই সাথে দোষীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে (মুঠোফোনে) যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,এজাহার দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net