1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৯ বার

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ভূক্তা কল্যাণ ট্রাস্ট’ আয়োজন করে বিনামূল্যে চিকিৎসা সেবা। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার একটি গ্রাম ভূক্তা। বেশ কিছু তরুণ উদ্যোক্তা গ্রামের মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা দেয়ার লক্ষ্যে ভূক্তা কল্যাণ ট্রাস্ট নামক এই অরাজনৈতিক সংগঠন গড়ে তোলে।

ধারাবাহিকতাতেই এবার ৪ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই বিশেষ মেডিকেল ক্যাম্প। এখান থেকে এবার শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন।

শিশুরোগ, মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস এই চার বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে সাজানো হয়েছে মেডিকেল ক্যাম্প। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাক্তার সৈয়দ ইবনে সাঈদ।

এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পকে সাধুবাদ জানান। এ ব্যাপারে ভূক্তা কল্যাণ ট্রাস্টের সভাপতি মাসুদুর রহমান মফিজ জানান, প্রতি বছরই মানুষকে সেবা দিতে বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প আমরা করে থাকি। সেবার ব্রত নিয়ে এগিয়ে যাবে আমাদের এই অরাজনৈতিক সংগঠন টি।

তিনি বলেন, কিছুদিনের মধ্যেই আমরা শীতবস্ত্র বিতরণ করব। ভূক্তা কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে থাকে আমাদের এই সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net