1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিপুল পরিমান বকেয়া কাঁধে নিয়ে শপথ নিলেন রামগড় পৌরসভার নতুন মেয়র - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বিপুল পরিমান বকেয়া কাঁধে নিয়ে শপথ নিলেন রামগড় পৌরসভার নতুন মেয়র

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ বার

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিলেন।

বুধবার দুপুরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রথমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র রফিকুল আলম কামালকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান। পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলরদের শপথ বাক্যপাঠ করান। গত ২ নভেম্বর রামগড় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

মেয়রের সঙ্গে শপথ নেয়া কাউন্সিলররা হলেন সংরক্ষিত ওয়ার্ড আয়েশা আক্তার, কনিকা বড়ুয়া, আনোয়ারা বেগম এবং সাধারন ওয়ার্ড মো: আবদুল হক, শ্যামল ত্রিপুরা, মো: জিয়াউল হক জিয়া, মো: আহসান উল্যাহ, মো: জামাল সিকদার, মো: শামীম। (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মো: আবুল বশর, মো: জসিম উদ্দিন, মো: আবুল কাসেম।

এসময় রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন সহ রামগড় উপজেলা ও পৌর আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বর্তমান মেয়র কাজী মো: শাহাজানের রেখে যাওয়া বিপুল পরিমান বকেয়া অর্থ পরিশোধের ভার নিয়ে নতুন মেয়রকে শপথ নিতে হয়েছে। জানা যায়, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ৩৯ মাসের বেতন বকেয়া আছে। যার পরিমান প্রায় ২ কোটি ৯০ লক্ষ টাকা। রামগড় বিদ্যুৎ বিভাগ পৌরসভার ১১টি মিটারের বিপরীতে পাওনা আছে প্রায় ৪৪ লক্ষ টাকা।

শপথ নেয়া নতুন মেয়র রফিকুল আলম কামাল বলেন, শুনেছি পৌরসভার কাছে বেতন-ভাতা ও বিদ্যুৎ বিল পাওনা আছে। বকেয়ার পরিমানও অনেক। আমি দায়িত্ব নেয়ার পর পৌরবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে এই সমস্যাগুলি সমাধান করবো। আমার আগামীর পথচলায় পৌরবাসীর দোয়া ও সহযোগিতা চাইছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net