1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে মরা গরুর মাংস পাউডার মিশিয়ে বিক্রির দায়ে জরিমানা প্রতিষ্ঠান সিলগালা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ 

লাকসামে মরা গরুর মাংস পাউডার মিশিয়ে বিক্রির দায়ে জরিমানা প্রতিষ্ঠান সিলগালা

এম,এ মান্নান-লাকসাম
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৭ বার

কুমিল্লার লাকসামে মরা গরুর মাংস জব্দ করে দোকান সিলগালা করেছে ভ্রাম‍্যমান আদালত। ১ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা নিলুফা ইসলাম চৌধুরী এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত কসাই হলেন মাংস বিক্রেতা বিলাল হোসেন (৩৮)। তিনি লাকসাম পৌরসভার ভোজপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, মঙ্গলবার রাতে উপজেলার সাখরা বাজারে একটি মরা গরু জবাই করে বিলাল হোসেন। সেই মাংস বিক্রির জন্য লাকসাম দৌলতগুঞ্জ হর্কাস মার্কেটে বিলাল মাংস দোকানে নিয়ে আসেন কসাই বিলাল। তিনি বুধবার সকালে ওই মাংস ফ্রিজ থেকে বাহির করে পাউডার মিশানো মাংস বিক্রি শুরু করলে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বাজার এলাকায়। বাজারের ক্রেতা ও বিক্রেতা স্থানীয় লোকজন কসাই বিলাল হোসেন দোকানে এসে ভিড় করেন। টের পেয়ে কসাই বিলাল হোসেন পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে মরা গরুর পঁচা মাংসের ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পড়ে এমনকি স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী ও পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। সংবাদ পেয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা নিলুফা ইসলাম চৌধুরী ঘটনার স্থলে এসে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। দোকানে অভিযান চালিয়ে ৪০ কেজি পচা কাঁচা মাংস জব্দ করা হয়। কসাই বিলাল হোসেনকে না পেয়ে তার সহযোগী আবদুল জলিলকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।
লাকসাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম বলেন, মরা গরু মাংস বিক্রির সংবাদ পেয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা, মাংস জব্দ এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net