1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে বেগম রোকেয়া দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

লালমনিরহাটে বেগম রোকেয়া দিবস পালিত

লাভলু শেখ , স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৫ বার

“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সিভিল সার্জন নির্মেলন্দু রায়, বীর প্রতিক ক্যাপ্টেন(অঃ) আজিজুল হক, সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি ও লালমনিরহাট কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক শামিম আশরাফ।

এসময়আরো উপস্থিত ছিলেন, নির্বাচিত জয়িতা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবীত হয়ে সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার নির্বাচিত ৫ জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net