1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্নাঢ্য বিজয় র‌্যালি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

শরণখোলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্নাঢ্য বিজয় র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৫ বার

মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ পূর্তিতে শরণখোলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিজয় র‌্যালির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিশাল বিজয় র‌্যালি ও আলোচনা সভা। শুক্রবার বিকেলে রায়েন্দা প্রেসক্লাব চত্বর থেকে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আমিরুল আলম মিলনের উপস্থিতিতে বিশাল র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিটি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাদল চত্বর পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এসময় মাননীয় সংসদ সদস্য আমিরুল আলম মিলন বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়ক।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন,শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, ডাকসুর সাবেক নেতা আব্দুল হক গোলাম হায়দার,ভাইসচেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net