1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে এএসআর কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ!! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে এএসআর কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮০ বার

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় অবরোধ করেছেন এএসআর সোয়েটার কারখানার শ্রমিকেরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এ অবরোধ করেন। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সরকের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এএসআর সোয়েটার কারখানা সরেজমিনে যেয়ে জানা যায়, কারখানার কর্মচারী ও কর্মকর্তাসহ শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেননি। একদিকে তিন মাসের বেতন না পেয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ দেই দিচ্ছি করে তিন মাসের বেতন বকেয়া পড়েছে। বেতন না পাওয়ায় আমাদের বাসাভাড়া, থাকা খাওয়াতে খুবই কষ্ট হচ্ছে। বাসার মালিকেরা বাসা ছেড়ে দিতে চাপ দিচ্ছে, নয়তো ভাড়া পরিশোধ করতে বলছে। এখন আমরা কি করব ভেবে পাচ্ছি না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে স্হানীয় পুলিশ

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন কারখানার শ্রমিকেরা। শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল শুরু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net