1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

শ্রীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৫ বার

গাজীপুরের শ্রীপুরে নাজমুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

নাজমুল ইসলাম (২২) উপজেলার নিজ মাওনা গ্রামের
মৃত বাদশা মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানান, দুপুরের দিকে নিজ ঘরে অবস্থান করছিল নাজমুল। পরে সন্ধ্যার দিকে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অনেক ডাকাডাকি করে তার স্বজনরা। কোনো সাড়াশব্দ না পেয়ে ওয়ালের ফাঁকা জায়গা দিয়ে উকি দিয়ে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তার লাশ উদ্ধার করে।

মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এ ঘটনায় পরবর্তী আইনি চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net