1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক হাফিজুর রহমানের মৃত্যুতে সাব-এডিটরস কাউন্সিলের শোক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক হাফিজুর রহমানের মৃত্যুতে সাব-এডিটরস কাউন্সিলের শোক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৫ বার

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য এবং দৈনিক ইনকিলাবের সাবেক চিফ নিউজ কো-অর্ডিনেটর ও ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক এ এস এম হাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। বৃহস্পতিবার বাদ আছর মোহাম্মদপুরের কোবা মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে স্বজনরা ঢাকা থেকে লাশ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রাওয়ানা হয়েছেন। সেখানে শুক্রবার এলাকার মানুষের শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ এস এম হাফিজুর রহমান দীর্ঘদিন দৈনিক ইনকিলাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ বেতারের বার্তা বিভাগ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net