ঢাকা   ০৬:০৮:৫৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

সিরাজদিখানে অঙ্গীকারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪২৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“আমরা মানুষের জন্য” এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অঙ্গীকার সামাজিক সংগঠনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারে সংগঠনের স্থায়ী কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অঙ্গীকার সংগঠনের সভাপতি হেদায়েতুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মামুন হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. আসলাম খান, বিশিষ্ট সংগঠক আশরাফুল আলম জনি, শামসুল হক, কামরুল হাসান, অঙ্গীকার সংগঠনের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হান্নান শেখ, সহ-সভাপতি মো. আবু বক্কর, সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন বুলেট, ঢাকা সংস্কৃতিক শিল্পগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, অঙ্গীকারের সহ-সাধারণ সম্পাদক গোলাম মাওলা রিপন, সমাজকল্যাণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি