ঢাকা   ০৬:৩৩:৩৩ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

২৬ ডিসেম্বর রোববার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ঝুঁকিপূর্ণ টংভাঙ্গা ইউনিয়ন

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫২৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রোববার ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঝুঁকিপূর্ণ টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ। জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ১১০টি ভোট কেন্দ্রে ও ১২টি ইউনিয়নে ওই দিন ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিস জানান, হাতীবান্ধা উপজেলায় পুরুষ ৯২ হাজার ৫শ ৪৪ জন ও মহিলা ৯২ হাজার ৬শ ৯৬জন ভোটার রয়েছে। এ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১১০টি ভোট কেন্দ্র রয়েছে। ভোটাররা জানান, ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সব চেয়ে ঝুঁকিপূর্ণ। এ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১৫৫জন (নৌকা ও স্বতন্ত্র প্রার্থী)। মহিলা সদস্য ও পুরুষ ইউপি. সদস্য প্রায় ১ হাজার জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটাররা জানান, শান্তিপূর্ণ পরিবেশ থাকলে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। এদিকে ভোট শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার লক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি