1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কদমরসুলে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮পরিবারের পাশে বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

কদমরসুলে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮পরিবারের পাশে বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৯১ বার

চট্টগ্রামের বাঁশখালী খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামের নোয়াপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮ পরিবারের মাঝে শুকনো খাবার সহায়তা ও কম্বল প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে বাঁশখালী-১৬ আসন হতে চারচারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় বাঁশখালী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ওই সহায়তা দেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্থ সদস্যদের সান্তনা দিয়ে বলেন, আপনারা ধৈর্য্য হারাবেন না। ধৈর্য্যশীলদের সঙ্গে সৃষ্টিকর্তা আছেন, বাঁশখালীর আপামর জনসাধারণের পরম বন্ধু সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী আপনাদের পাশে আছেন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদের পুনর্বাসনসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরে তিনি আগুনে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারকে চাল-ডাল-তেল-পেয়াজসহ শুকনা খাবার ও শাড়ী-লুঙ্গী-কম্বল প্রদান করেন।

এ সময় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান, বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী বেলাল মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মাইনুদ্দিন, ইকবাল হোসেন রেজা, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ মিনহাজ, মোহাম্ম সাইফুল সহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড কদম রসুল নোয়াপাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮টিঁ পরিবারের বসতঘরসহ সর্বস্ব পুঁড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net